জরায়ুমুখ ক্যান্সারের টিকা প্রদানের জন্য অত্র বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের নিবন্ধন প্রসঙ্গে । আগামী ০৮/১০/২০২৩ খ্রি. তারিখে জন্মনিবন্ধনের ফটোকপি বিদ্যালয়ের অফিস কক্ষে জমা প্রদান করাা জন্য বলা হলো ।
টিকা গ্রহণের সুবিধা
বাংলাদেশে নারীদের ক্যান্সারজনিত মৃত্যুর মধ্যে জরায়ুমুখ ক্যান্সার দ্বিতীয় সর্বোচ্চ।
এইচপিভি টিকা জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ করে।
৫ম থেকে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রী অথবা ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের জন্য এই টিকা অধিকতর কার্যকর।
জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকার একটি ডোজই যথেষ্ট।
এইচপিভি টিকা বিশ্বব্যাপী পরীক্ষিত, নিরাপদ ও কার্যকর।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে এই টিকা বিনামূল্যে প্রদান করা হবে।
টিকা গ্রহণের স্থান
৫ম থেকে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রী – অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানে।
শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ১০-১৪ বছর বয়সী কিশোরী – ইপিআই টিকাদান কেন্দ্রে।